শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওমানে পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যু নিয়ে পরিস্থিতি শান্ত করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার ওমানে আলোচনা শুরু করতে যাচ্ছে। আঞ্চলিক একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। আলোচনার মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো। বিষয়টি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও প্রকাশ করেছে।

সূত্র জানায়, শুরুতে আলোচনার আয়োজন তুরস্কে করার কথা ছিল, তবে ইরানের অনুরোধে এটি ওমানে স্থানান্তর করা হয়েছে। ইরান চায়, আলোচনাটি শুধুমাত্র তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সীমাবদ্ধ থাকুক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক প্রভাব প্রসার সংক্রান্ত বিষয় আলোচনা থেকে বাদ রাখার নির্দেশ দিয়েছে।

কর্মকর্তা আরও জানিয়েছেন, শুরু থেকেই ইরান শুধু পরমাণু ইস্যুতে কথা বলতে আগ্রহী ছিল, তবে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে অন্য বিষয়ও তুলতে চায়।

সম্প্রতি ইরান জানিয়েছে, তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনায় কোনও ছাড় পাবে না এবং তারা এটিকে রেড লাইন হিসেবে দেখছে। গত বছর ইসরায়েলের হামলার পর তাদের ক্ষেপণাস্ত্র মজুত আবার পূরণ হয়েছে। ইরান সতর্কবার্তা দিয়েছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার থেকে পিছপা হবে না।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন। ইরানের পক্ষে থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। যদিও পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিসর ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের উপস্থিতির কথা ছিল, ইরান চেয়েছে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা।

 

ভোরের আকাশ/এনএস

পরমাণুইরানযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: