শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৮
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৮

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় ‘অবৈধ অভিবাসী’ সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। সোমবার (৮ জুলাই) রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (৯ জুলাই) ভারতের ইংরেজি দৈনিক দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ওড়িশার ঝাড়সুগুদা জেলায় ৪৪৪ জনকে আটক করা হয়েছে, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে রাজ্যে বসবাস করে আসছিলেন। এছাড়া জগৎসিংহপুর জেলা থেকেও আরও ৪ জন বাংলাদেশি সন্দেহে আটক হন।

আটকরা রাজ্যের বিভিন্ন কারখানা, খনি, নির্মাণ ও রঙের কাজে নিযুক্ত ছিলেন বলে জানায় পুলিশ। এখন তাদের নথিপত্র যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওড়িশা পুলিশের উত্তরাঞ্চলীয় আইজি হিমাংশু কুমার লাল জানান, “সন্দেহভাজনদের একটি নির্দিষ্ট আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং পরিচয় যাচাই প্রক্রিয়া চলছে।”

জেলা পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজ্যে ‘অবৈধ বিদেশি’ শনাক্তে বিশেষ টাস্কফোর্স (STF) গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

এর আগে গত ২৯ জুন কেন্দ্রপাড়া জেলায়ও ১৮ জন বাংলাদেশিকে শনাক্ত করে পুলিশ। তাদের আটক করে সংশ্লিষ্ট আটককেন্দ্রে পাঠানো হয়।

ওড়িশা বিধানসভায় গত মার্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানান, রাজ্যে ৩ হাজার ৭০০ জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে। এর মধ্যে কেন্দ্রপাড়ায় সর্বোচ্চ সংখ্যক ১ হাজার ৬০০ জনের বেশি এবং জগৎসিংহপুর, মালকানগিরি, ভাদ্রাক ও নবরংপুরসহ বেশ কয়েকটি জেলায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন বলে তথ্য উঠে আসে।

 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশিরোহিঙ্গাআটক

শেয়ার করুন: