শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফগ হর্ন বাজিয়ে মেরু ভাল্লুককে জাগানোয় ৫০ হাজার ক্রোনার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাজের ফগ হর্ন বাজিয়ে ঘুমন্ত মেরু ভাল্লুককে জাগিয়ে তোলার ঘটনায় নরওয়েতে এক ব্যক্তিকে ৫০ হাজার ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ লাখ টাকা। বৃহস্পতিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

চলতি মাসের শুরুতে নরওয়ের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ সেলবার্দ উপকূলে এ ঘটনা ঘটে। এলাকাটি উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত। জানা গেছে, ওই এলাকা দিয়ে জাহাজে করে যাওয়ার সময় জাহাজে থাকা কয়েকজন ব্যক্তি স্থলে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন। ভাল্লুকটিকে কাছ থেকে দেখার জন্য জাহাজের এক ব্যক্তি উচ্চ শব্দের ফগ হর্ন বাজান।

হর্নের বিকট শব্দে ঘুমন্ত ভাল্লুকটি আতঙ্কিত হয়ে জেগে ওঠে। পরে সেটি দ্রুত সেখান থেকে দৌড়ে অন্যত্র চলে যায়। ঘটনার পর বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা নেয়।

সেলবার্দের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে বলেন, জাহাজে থাকা ব্যক্তিরা স্থলে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেছিলেন। পরে জাহাজের এক ব্যক্তি ফগ হর্ন বাজালে ভাল্লুকটি জেগে ওঠে এবং অন্য জায়গায় চলে যায়।

আরও পড়ুন

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারী

সেলবার্দের পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, অপ্রয়োজনে কোনো মেরু ভাল্লুককে বিরক্ত করা বা উস্কে দেওয়া নিষিদ্ধ। ওই এলাকায় চলাচলের সময় পর্যটক ও জাহাজের কর্মীদের অত্যন্ত সতর্ক থাকতে হয়, যাতে বন্যপ্রাণীর কোনো ধরনের ক্ষতি বা বিরক্তির কারণ না হয়।

জরিমানার মুখে পড়া ওই ব্যক্তি নিজের কৃতকর্মের জন্য অর্থদণ্ড দিতে সম্মতি জানিয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার নাম ও জাতীয়তা প্রকাশ করেনি। সূত্র: বিবিসি

ভোরের আকাশ/সু.পা

ভাল্লুককে জাগানোয়

শেয়ার করুন: