ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬০ ফিলিস্তিনি

ইসরায়েলের সাম্প্রতিক বিমান ও স্থল হামলায় আজ ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র।
নিহতদের মধ্যে গাজা শহরে কর্মরত তিনজন চিকিৎসাকর্মী রয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্যের অপেক্ষায় থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১৩ জন ক্ষুধার্ত মানুষ।
উল্লেখযোগ্যভাবে, উক্ত ত্রাণকেন্দ্রটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত হচ্ছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, চলমান যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৫৪,৯২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তবে বাস্তব মৃত্যুসংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বড় অংশই নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।
মানবিক সংকট ক্রমেই তীব্রতর হচ্ছে গাজা উপত্যকায়, যেখানে চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের চরম ঘাটতি দেখা দিয়েছে।
ভোরের আকাশ।।হ.র