শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

এক্সের কার্যক্রম তদন্ত : ইলন মাস্ককে ফ্রান্সের তলব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স (সাবেক টুইটার)’-এর কার্যক্রম নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ককে তলব করেছে ফরাসি কর্তৃপক্ষ। সোমবার (২০ এপ্রিল) তাকে প্যারিসে উপস্থিত হয়ে স্বেচ্ছায় সাক্ষাৎকার দেওয়ার জন্য বলা হয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া এই তদন্তে অভিযোগ করা হয়েছে, এক্সের অ্যালগরিদম ব্যবহার করে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। তবে ইলন মাস্ক আদৌ ফরাসি কর্তৃপক্ষের সামনে হাজির হবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

তদন্তের পরিধি আরও বাড়িয়ে প্রসিকিউটররা ‘গ্রোক’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের ব্যবহারের দিকটিও খতিয়ে দেখছেন। অভিযোগ রয়েছে, এই চ্যাটবটের মাধ্যমে হলোকাস্ট অস্বীকার এবং আপত্তিকর ডিপফেক ছবি ছড়ানো হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে প্যারিসে এক্সের কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এক্স কর্তৃপক্ষ একে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” এবং “বিচারিক ক্ষমতার অপব্যবহার” বলে দাবি করেছে। 

এই মামলায় শুধু ইলন মাস্ক নন, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনোকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ফরাসি প্রসিকিউটর অফিস জানিয়েছে, অভিযুক্তরা হাজির না হলেও তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

তদন্তকারীরা আরও অভিযোগ খতিয়ে দেখছেন—শিশু নির্যাতন সংক্রান্ত উপাদান সংরক্ষণে সহায়তা এবং মানবতাবিরোধী অপরাধ অস্বীকারের মতো গুরুতর অভিযোগও এর মধ্যে রয়েছে।

এরই মধ্যে ‘গ্রোক’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই এআই টুল ব্যবহার করে বিপুল পরিমাণ আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত ছবি তৈরি করা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যও এক্স-এর বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু করেছে। ফ্রান্সের এই তলবকে আন্তর্জাতিকভাবে প্ল্যাটফর্মটির ওপর বাড়তে থাকা আইনি চাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

ইলন মাস্ককে তলব

শেয়ার করুন: