শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

আইসিজের গণহত্যার রায়

সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক আগে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের শীর্ষ আদালত। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা ঐতিহাসিক ওই রায়ে মিয়ানমারকে গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করেছেন।

আইসিজের এই রায় মিয়ানমারের তৎকালীন ক্ষমতাসীন ও বর্তমান গৃহবন্দী নেত্রী অং সান সু চিকে কোন অবস্থানে দাঁড় করাল? ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক প্রতিনিধি জোনাথন হেড বলেছেন, আইসিজে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে দায়ী করেছেন এবং রায়ে উল্লিখিত বেশির ভাগ কর্মকাণ্ড যখন পরিচালিত হয়েছিল, তখন অং সান সু চি রাষ্ট্রপ্রধান ছিলেন। এছাড়া দ্য হেগে মিয়ানমারের পক্ষ থেকে উপস্থাপিত প্রাথমিক আইনি লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা চালানো সামরিক বাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ ছিল খুবই সামান্য। কিন্তু তিনি তাদের কর্মকাণ্ডের কোনো সমালোচনাও করেননি; বরং এই সহিংসতা নিয়ে গণমাধ্যমের সংবাদ পরিবেশনের সমালোচনা করে একে ‘অপতথ্যের হিমশৈল’ বলে অভিহিত করেছিলেন।

সশস্ত্র বাহিনীর সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর সম্পর্ক সামাল দেওয়ার চেষ্টা করছিলেন অং সান সু চি। যে বাহিনীর কমান্ডার মিন অং হ্লেইং রোহিঙ্গাদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন এবং পরবর্তীতে ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচ্যুত করে সুচিকে কারাবন্দী করেছিলেন; যা প্রায় নিশ্চিতভাবেই সু চিকে সৈন্যদের নিন্দা জানানো থেকে বিরত রেখেছিল। কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে এবং এখন আইসিজের এই রায় নিঃসন্দেহে চিরকালের জন্য তার সুনামকে কলঙ্কিত করবে।

আর এই রায় সামরিক শাসক মিন অং হ্লেইংকে কোথায় দাঁড় করাল? বর্তমানের বিতর্কিত রাষ্ট্রপ্রধান এবং যে বাহিনীগুলোর কর্মকাণ্ড আইনিভাবে গণহত্যা হিসেবে রায় পেয়েছে, সেই বাহিনীগুলোর কমান্ডার হিসেবে এই রায়ের ফলে তার সুনামই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা।

২০২১ সালের বিপর্যয়কর অভ্যুত্থানের পর তিনি যখন নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন, ঠিক সেই সময়েই এই রায় এল।

আইসিজে অবশ্য বলেছেন, ২০১৭ সালের সেপ্টেম্বরের শুরুতে রোহিঙ্গাবিরোধী অভিযান চরমে থাকার সময় মিন অং যে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তা গণহত্যার ঘৃণাত্মক বক্তব্যের পর্যায়ে পড়ে না। কিন্তু ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নে জড়িত সব ব্যক্তির মধ্যে নিঃসন্দেহে তিনিই সবচেয়ে বেশি দোষী।

আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরের

তবে বিশ্বের বেশির ভাগ দেশের কাছে তার ভাবমূর্তি ইতোমধ্যে এতটা খারাপ হয়েছে যে, এই রায় তা আর খুব বেশি খারাপ করতে পারবে না এবং এশিয়ার যে দেশগুলো এখন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী, তাদের কাছে দ্য হেগের এই গণহত্যার রায় হয়তো খুব একটা গুরুত্ব বহন করবে না।

সূত্র: বিবিসি।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: