শিরোনাম
দেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন

দেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণ, রেল ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়াতে সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধন শেষে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন ফিতা কেটে ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচলের উদ্বোধন করেন মন্ত্রী। বিকেল ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকাগামী ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ছেড়ে যায়।

রেলমন্ত্রী বলেন, পাবনাবাসীর জন্য এটি আনন্দঘন মুহূর্ত। অল্প সময়ের মধ্যে নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এ রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এটি সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন। জনগণ জনপ্রতিনিধিদের ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করা হয়েছে। দেশের রেলব্যবস্থার মান, সেবার পরিধি ও যাত্রার নিরাপত্তা আগামী দিনে আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, রেলসচিব ফাহিমুল ইসলাম, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রায় ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। শুরু হলো পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ ট্রেন চললেও শুক্রবার (২০ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে চলাচল করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ও ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’।

নির্ধারিত সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।

ভোরের আকাশ/এনএস

রেলমন্ত্রী

শেয়ার করুন: