শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা

ভেনেজুয়েলাকে সামরিক সহায়তায় প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে ভেনেজুয়েলা। আর মিত্র দেশ হিসেবে সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে মস্কো।

জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি রাশিয়াকে তাদের সুখোই যুদ্ধবিমান সংস্কার, রাডার ব্যবস্থা আধুনিকায়ন এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান।

এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ভেনেজুয়েলাকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত। 

তবে একই সঙ্গে তিনি ক্যারিবিয়ান অঞ্চলে কোনো ধরনের উত্তেজনা বা উসকানি না দিতে সতর্ক করেন যুক্তরাষ্ট্রকে।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। দেশটি তাদের বৃহত্তম বিমানবাহী রণতরীও সেখানে মোতায়েন করেছে। এতে আশঙ্কা করা হচ্ছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটেই মস্কোর সহায়তা চাইলেন প্রেসিডেন্ট মাদুরো।

সূত্র: রয়টার্স

ভোরের আকাশ/মো.আ.

ভেনেজুয়েলারাশিয়াসহায়তা

শেয়ার করুন: