শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টানা চতুর্থ দিন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের নিক্ষেপ করা ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী। টানা চতুর্থ দিনের মতো এ ধরনের ঘটনা ঘটল। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, ভোরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলো সফলভাবে প্রতিহত করে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে বুধবারও জর্ডান ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছিল। এছাড়া মঙ্গলবার একটি এবং সোমবার দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল দেশটির কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম শহরে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পরিবারের আরও দুই শিশু। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

সিরিয়ার কুনেইত্রায় ইসরায়েলের গোলাবর্ষণ

হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের চাহ তাঙ্গু এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে।

নাফিসি জানান, নিহতদের মধ্যে রয়েছেন পরিবারের বাবা, মা এবং তাদের এক সন্তান। আহত অন্য দুই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

ক্ষেপণাস্ত্র প্রতিহত, জর্ডান

শেয়ার করুন: