শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম ৯ দিনে নিহত ১৭০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপাচ্যে যুদ্ধ শুরু হয়। ইরান ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিশোধমূলক হামলা শুরু করে। এরসঙ্গে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহও। আর এসব হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে গত ৯ দিনে ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এরমধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ১৯৪ জনই শিশু। দ্বিতীয় সর্বোচ্চ নিহত হয়েছে লেবাননে। দেশটিতে প্রাণ গেছে অন্তত ৪৮৬ জনের। এছাড়া লেবাননে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনাও নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে ইরাকে এখন পর্যন্ত যুদ্ধে মারা গেছেন ১৩ জন, কুয়েতে ১২ জন। যার মধ্যে ছয় মার্কিন সেনা ও দুজন কুয়েতি সেনা আছেন। সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন একজন, সৌদি আরবে তিনজন। যারমধ্যে এক বাংলাদেশি ও এক মার্কিন সেনা আছে। বাহরাইন এবং ওমানে প্রাণ হারিয়েছেন একজন করে। আর দখলদার ইসরায়েলের এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। সূত্র: সিএনএন

ভোরের আকাশ/নি

মধ্যপ্রাচ্যনিহত

শেয়ার করুন: