শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬০ বছর পর জাতিসংঘ অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৬০ বছর পর জাতিসংঘ অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা
৬০ বছর পর জাতিসংঘ অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা

প্রায় ছয় দশক পর প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। রবিবার নিউইয়র্কে পৌঁছান আহমাদ আল-শারা, যা ১৯৬৭ সালের পর এই মঞ্চে কোনও সিরীয় রাষ্ট্রপ্রধানের উপস্থিতি নয়, জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের অভিযানে ক্ষমতাচ্যুত হন। দীর্ঘ ১৪ বছর চলা গৃহযুদ্ধের পর আল-শারা নেতৃত্বে দেশ পুনর্গঠনের পথে এগোতে শুরু করেন।

নতুন প্রেসিডেন্ট আল-শারা ক্ষমতায় আসার পর আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং পশ্চিমা বিশ্বের আস্থা ফিরে আনার চেষ্টা করছেন। তবে তার নেতৃত্বাধীন বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম একসময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকার কারণে আন্তর্জাতিক মহলে শুরুর দিকে শঙ্কা দেখা দিয়েছিল।

আল-শারা সহাবস্থান ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও সিরিয়ার অবস্থা এখনও নাজুক। সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে দ্রুজ ও আলাওয়ি সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

জাতিসংঘ অধিবেশনে আল-শারা সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। গত মে মাসে সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সিরিয়ার ওপর দীর্ঘদিনের কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে। তবে ২০১৯ সালের সিজার সিরিয়া অ্যাক্ট অনুযায়ী আরোপিত কঠোর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

অপরদিকে, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্কও আলোচনার বড় বিষয়। আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ সিরিয়ার একটি বাফার জোন দখল করেছে। আল-শারা সম্প্রতি বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং কয়েক দিনের মধ্যে নিরাপত্তা চুক্তি হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি এখনও কেবল ভবিষ্যতের পরিকল্পনা।

এছাড়া রবিবার সিরিয়ার নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ৫ অক্টোবর দেশে প্রথম পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটি সরাসরি ভোটের মাধ্যমে নয়, ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ গৃহযুদ্ধের কারণে অনেক মানুষ নথিপত্র হারিয়েছেন বা শরণার্থী শিবিরে অবস্থান করছেন, তাই সরাসরি নির্বাচন এখন সম্ভব নয়।

ভোরের আকাশ // হ.র

জাতিসংঘ

শেয়ার করুন: