শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০১৩ সালের একটি এয়ারবাস চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ৮ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা আরও তদন্তের জন্য ৪০ বছর বয়সী নামাল রাজাপাকসাকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দিয়েছেন। দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে। ২৩০ কোটি ডলারের এয়ারবাস লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে।

সিআইএবিওসি জানায়, চুক্তিটি নিশ্চিত করার জন্য ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিবিদ ও কর্মকর্তাদের যে অর্থ দিয়েছিল, রাজাপাকসা তার অংশ হিসেবে ৮ লাখ ডলার গ্রহণ করেছিলেন। আদালতকে জানানো হয়, একজন শ্রীলঙ্কান ব্যবসায়ী দুটি সিঙ্গাপুর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রাজাপাকসাকে নগদ অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। রাজাপাকসার আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করা হয়।

রাজাপাকসের আইনজীবী নিশান্থা দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করা হয়। গত মে মাসে দুর্নীতিবিরোধী সংস্থাটি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। তার বিরুদ্ধেও বিমান কেনার ঘটনায় ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনা মার্চ মাসে তদন্তকারীদের জানান যে, তিনি প্রেসিডেন্টকে প্রায় পাঁচ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। মে মাসে পুনরায় গ্রেপ্তার হওয়ার ঠিক আগে চন্দ্রসেনাকে এক আত্মীয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি কর্তৃপক্ষের একটি যৌথ তদন্তে পূর্বে জানা যায় যে, কেলেঙ্কারিটি ফাঁস হওয়ার আগে এয়ারবাস শ্রীলঙ্কায় প্রায় ১৬ মিলিয়ন ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিল, যার মধ্যে ১.৭ মিলিয়ন ডলার চন্দ্রসেনার কাছে পাঠানো হয়েছিল। আদালতে দাখিল করা তথ্য অনুযায়ী, চন্দ্রসেনা প্রথমে তদন্তকারীদের বলেছিলেন যে তিনি ২০১৩ সালে রাজাপাকসাকে তিনটি কিস্তিতে ৬০ মিলিয়ন রুপি (তৎকালীন ৪৬১,০০০ ডলার) দিয়েছিলেন।

ভোরের আকাশ/ইউএম

গ্রেপ্তারআন্তর্জাতিক

শেয়ার করুন: