শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ, জেনোয়া বন্দরে জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ, জেনোয়া বন্দরে জব্দ
ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ, জেনোয়া বন্দরে জব্দ

ইতালির জেনোয়া বন্দরে সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছে বন্দরের কর্মীরা। এই জাহাজে ছিলো ইসরায়েলের জন্য লুকিয়ে আনা অস্ত্র ও গোলাবারুদ। গত শুক্রবার (৮ আগস্ট) জেনোয়ায় এসে আটকানো হয় বাহরি ইয়ানবু নামের এই জাহাজটিকে।

জাহাজটি মূলত জেনোয়া থেকে অস্ত্রবাহী সামগ্রী নিয়ে আবুধাবি যাওয়ার কথা ছিল। কিন্তু বন্দরের কর্মীরা জাহাজে ঢুকে জানতে পারেন, এর আগে থেকেই এতে ইসরায়েলের জন্য অস্ত্র রাখা ছিল। জানা যায়, জাহাজটি আসার আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বন্দরে ছিল।

জেনোয়ার বন্দরের কর্মী সংগঠন “অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন”-এর জোসে নিভোই জানিয়েছেন, তারা যুদ্ধের সহায়ক কাজ করতে চান না। তিনি বলেন, অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর বন্দরের কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে ২০১৯ সালেও জেনোয়া বন্দরের কর্মীরা এমনভাবে অস্ত্রবাহী জাহাজ আটকানোর ঘটনা ঘটিয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন বন্দরে কর্মীরা কঠোর অবস্থান নিয়েছেন। ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেইয়ের বন্দরের কর্মীরাও ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহে বাধা দেন।

সূত্র: দ্য ক্রেডেল

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: