শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

“বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি” — বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি” — বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
“বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছি” — বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার কারণেই নয়াদিল্লি বাংলাদেশের বিষয়গুলোতে বিশেষ মনোযোগী—এমনটাই জানিয়েছেন তিনি।

ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে বৃহস্পতিবার এক এমপির প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জয়শঙ্কর।

ভারতের ক্ষমতাসীন বিজেপির এক সংসদ সদস্য অধিবেশনে বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সালতানাত-ই-বাংলা' নামে একটি ইসলামপন্থি গোষ্ঠী ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র প্রকাশ করে। এতে ভারতের কয়েকটি রাজ্যকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমপি দাবি করেন, এই গোষ্ঠী তুরস্কভিত্তিক এনজিও তার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তায় কাজ করছে।

জবাবে এস. জয়শঙ্কর জানান,
“আমরা এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশের সরকারি ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’-এর বরাত দিয়ে তারা আমাদের জানিয়েছে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঐতিহাসিক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়।”

তিনি আরও বলেন,
“প্রদর্শনীর আয়োজকরা নিশ্চিত করেছেন, তাদের কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই বলে বাংলাদেশ সরকার আমাদের জানিয়েছে।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন,
“জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা সবসময় বাংলাদেশকে ঘিরে বিশেষ মনোযোগ দিয়ে থাকি। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ—এ কারণে আমরা নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: