শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইতিহাসে ট্রাম্পের নাম স্বর্ণাক্ষরে লেখা হবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইতিহাসে ট্রাম্পের নাম স্বর্ণাক্ষরে লেখা হবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে ট্রাম্পের নাম স্বর্ণাক্ষরে লেখা হবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। তিনি বলেন, এই সিদ্ধান্ত ইতিহাসে লেখা থাকবে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম “স্বর্ণাক্ষরে” লিপিবদ্ধ হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (২২ জুন) এক প্রতিবেদনে জানায়, গিদিওন সার ট্রাম্পের সিদ্ধান্তকে “সাহসী” বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই পদক্ষেপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্ব দিয়েছেন।

এদিকে ট্রাম্প নিজেও কড়া বার্তা দিয়েছেন ইরানকে। তিনি বলেন, “এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় হামলার জন্য প্রস্তুত থাকতে হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা দুই সপ্তাহের মধ্যে জানানো হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই মার্কিন হামলার খবর জানান ট্রাম্প নিজেই।

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে এবং হামলার পর মার্কিন বিমানগুলো নিরাপদে ফিরে গেছে।

ভোরের আকাশ//হ.র

ইরানের পারমাণবিক স্থাপনাইরান-ইসরায়েল সংঘাত

শেয়ার করুন: