শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

তেহরানের শোকমিছিলে খামেনির রক্তের প্রতিশোধের শপথ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে চলমান শোকানুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করেছেন বহু শোকাহত মানুষ। রাজধানী তেহরানে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তারা খামেনির হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রথম দফাতেই নিহত হন খামেনি। এরপর থেকেই দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান।

শোকানুষ্ঠানে অংশ নেওয়া ৪০ বছর বয়সী আরাশ রহিমি রয়টার্সকে বলেন, আমরা অবশ্যই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত সবাই তাদের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নিতেই এসেছে। আমাদের নেতাও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের রক্তের শত্রুতা। তাদের সঙ্গে সম্পর্ক কখনোই ভালো হবে না।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে হত্যার হুমকি

শনিবার (৪ জুলাই) তেহরানে খামেনির কফিনের পাশাপাশি তার পরিবারের কয়েকজন সদস্যের কফিনও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

শোকমিছিলে লাউডস্পিকারে উপস্থিত জনতাকে বিলাপ করতে এবং শিয়া ইসলামের শহীদ ইমাম হুসাইনের নাম উচ্চারণ করে স্লোগান দিতে আহ্বান জানানো হয়। আহ্বানের পরপরই হাজারো মানুষ একসঙ্গে বিলাপ ও স্লোগানে অংশ নেন। সূত্র: ফক্স নিউজ

ভোরের আকাশ/এম

তেহরানের শোকমিছিল

শেয়ার করুন: