শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্য উত্তেজনায় আন্তর্জাতিক তেলের দামে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সংঘাত ছড়িয়ে পড়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির  না হওয়ায় তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর রয়টার্সের।

বাজার তথ্য অনুযায়ী, বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৬.৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯১ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার (০২ জুন) উভয় বেঞ্চমার্কই এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে লেনদেন শেষ করে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের খড়্গ ঝুঁকিতে বাংলাদেশসহ ৬০ দেশ

এদিকে ইরান থেকে কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র হামলার খবর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ ঝুঁকি নিয়ে আশঙ্কা বেড়েছে।

ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: