শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

জীবিত আছেন খামেনির স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তাকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ।

শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, খামেনির স্ত্রীর মৃত্যু নিয়ে বিভিন্ন মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই। মূলত বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়ে কোনো উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ওই একই হামলায় তার স্ত্রীও প্রাণ হারিয়েছেন। তবে ফার্স নিউজ সেই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বেঁচে আছেন। ইরানের শাসক পরিবারের সদস্যদের মধ্যে তিনি সবচেয়ে আড়ালে এবং ব্যক্তিগত জীবনযাপনে অভ্যস্ত হিসেবে পরিচিত।

এদিকে, স্থানীয় কিছু গণমাধ্যমের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে হওয়া হামলায় আলী খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্য যাদের মধ্যে পুত্রবধূ, জামাতা ও নাতি-নাতনিরা রয়েছেন তারা নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম জনসম্মুখের ভাষণে চলমান যুদ্ধে নিহত ইরানিদের রক্তের ‘পূর্ণাঙ্গ প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন। একইসাথে তিনি তেহরানের কঠোর অবস্থান তুলে ধরে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন।

ভোরের আকাশ/আ.র

খামেনির স্ত্রী

শেয়ার করুন: