শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোলাগুলি বন্ধে ইসরায়েল ও ইরানকে ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মাঝে নতুন করে শুরু হওয়া হামলা-পাল্টা হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সোমবার (০৮ জুন) এই আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‌ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‌‘গোলাগুলি’বন্ধ করতে হবে। এছাড়া সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চুক্তিতে পৌঁছালে ইরানকে তাদের ইউরেনিয়াম ধ্বংসে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেছেন, দুই দেশের মাঝে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে তিনি যদি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হন, তাহলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার ও ধ্বংস করতে ইরানকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। আর যদি কোনও চুক্তি না হয়, তাহলে ইরানের সামরিক বাহিনীকে এমনভাবে দুর্বল করে দেবেন তিনি; তখন মার্কিন বাহিনী নিজেরাই নিরাপদে সেই উপাদান সংগ্রহ করতে পারবে।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আমরা যদি এমন একটি চুক্তি করি, যার মাধ্যমে আমরা বন্ধুভাবাপন্ন হবো, তখন আমরা সবাই একসঙ্গে যাব। সেখানে আমাদের সরঞ্জাম থাকবে। আমরা সেগুলো বের করে এনে ধ্বংস করব, তা ঘটনাস্থলে হোক বা অন্য কোথাও নিয়ে গিয়ে হোক।

আরও পড়ুন

ইসরায়েল ও তার মিত্রদের তেল-গ্যাস স্থাপনায় হামলার হুমকি তেহরানের

ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে নিয়ে যাব, অথবা তাদের ছাড়াই যাব। তবে আমাদের ওপর কেউ গুলি চালাবে না, ঠিক আছে? তিনি বলেন, এখন আমরা যদি চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আমরা সামরিকভাবে অত্যন্ত কঠোরভাবে তাদের গুঁড়িয়ে দেব। আর তা করার আগে আমরা অপেক্ষা করব; যার ফলে যেভাবেই হোক আমাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে নাজুক এক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলার প্রতিশোধে ইসরায়েলে নতুন করে ওই হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানি হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। চিরবৈরী দুই শত্রুপক্ষের হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সূত্র: এনবিসিবি নিউজ

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: