নেহা বোরাকে মুক্তি দিল পুলিশ

ভারতের দিল্লির পুলিশ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটকের পর মুক্তি দিয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন থেকে তাকে আটক করা হয়েছিল।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশি বাধা এড়াতে আন্দোলনকারীরা 'দিল্লি হাটে' জড়ো হলে সেখান থেকে নেহা বোরাসহ বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়।
আটকের কয়েক ঘণ্টা পর দিল্লির ময়দান গড়ি থানা থেকে নেহা বোরা এবং আটক হওয়া অন্য নারীদের মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, পুলিশ প্রথমে তার মুঠোফোনটি নিয়ে গেলেও পরবর্তীতে তা ফেরত দিয়েছে।
ভোরের আকাশ/আ.র