ট্রাম্পের কঠোর সমালোচনা ব্রাজিলের প্রেসিডেন্টের

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনাও করেন। ইরানকে উদ্দেশ করে ট্রাম্প নিয়মিত সামাজিক মাধ্যমে হুমকিমূলক বার্তা দিচ্ছেন—এ প্রসঙ্গে লুলা বলেন, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো প্রেসিডেন্টের এমন টুইট দেখতে পারি না, যেখানে তিনি বিশ্বকে হুমকি এবং যুদ্ধের ঘোষণা দিচ্ছেন।
লুলা স্পষ্টভাবে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও মানবিক বিপর্যয় বন্ধ করতে এই শক্তিশালী রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছে, যা বিশ্ব শান্তির জন্য চরম উদ্বেগের বিষয়।
সম্মেলনে ভাষণ দেওয়ার সময় লুলা দা সিলভা নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে কঠোর মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানসহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে ট্রাম্পের নিয়মিত হুমকি ও যুদ্ধংদেহী বার্তার কঠোর সমালোচনা করেন তিনি।
লুলা বলেন, আধুনিক বিশ্বকে এমন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে যেখানে প্রতিদিন ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে কোনো এক রাষ্ট্রপ্রধানের যুদ্ধ ঘোষণার হুমকি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া উসকনিমূলক বার্তা দেখতে হয়।
ব্রাজিলীয় প্রেসিডেন্টের মতে, টুইট বা সোশ্যাল মিডিয়া বার্তার মাধ্যমে বিশ্বকে হুমকি দেওয়া এবং হুটহাট যুদ্ধ ঘোষণা করার এই সংস্কৃতি আন্তর্জাতিক কূটনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি বিশ্বনেতাদের সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ববাসী প্রতিদিন এমন এক প্রেসিডেন্টের হুমকি নিয়ে দিনাতিপাত করতে পারে না যিনি মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর স্থিতিশীলতা নষ্ট করার ক্ষমতা রাখেন। এই সংকটময় মুহূর্তে সংঘাত এড়িয়ে আলোচনা এবং গঠনমূলক কূটনীতির পথে হাঁটার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান। সূত্র: আলজাজিরা।
ভোরের আকাশ/নি