শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাজের তদারকি ও নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সোমবার (৮ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস কাউন্সিলের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া হালনাগাদ বক্তব্যে এই কথা জানান।

অধিবেশনে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর নজরদারির জন্য আমরা একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠানের আহ্বান জানিয়ে আসছি।

তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা ও আইন প্রয়োগের ক্ষেত্রে সামরিক ভাবধারা বা মনোভাব মোকাবিলার লক্ষ্যে তার সংস্থা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে। জাতীয় নিরাপত্তার নামে যা করা হয়, তা নিয়ে অনেক দেশই অস্বস্তিতে থাকে উল্লেখ করে তুর্ক বলেন, এই ধরনের পুরোনো পদ্ধতি সরকারের জন্য গলায় ঝুলে থাকা বোঝা হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

উল্লেখ্য ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ভলকার তুর্ক বাংলাদেশ সফর করেন। সে সময় তিনি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার নিশ্চিতকরণ এবং অতীতে দমন-পীড়নের শিকার হওয়া ব্যক্তিদের বিচারিক ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আলোচনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সেই অভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৫ সালের জুলাইয়ে তুর্ক বলেছিলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাময়ের পথে বাংলাদেশকে সহায়তা করতে তার দফতর অঙ্গীকারবদ্ধ।

ভোরের আকাশ/ইউএম

জাতিসংঘ

শেয়ার করুন: