শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে পূর্ণাঙ্গ সেনা ডিভিশন গড়তে চায় লিথুয়ানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে জাতীয় সেনাবাহিনীর একটি পূর্ণাঙ্গ ডিভিশন প্রতিষ্ঠাকে দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে লিথুয়ানিয়া। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় এ তথ্য জানিয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সেনা ডিভিশন গঠনের লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা খাতের অন্যান্য কিছু ব্যয় কমিয়ে অর্থের সংস্থান করা যেতে পারে বলে মনে করছে প্রেসিডেন্টের কার্যালয়।

তবে এ ক্ষেত্রে সেনা ডিভিশন গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, এমন প্রতিরক্ষা ব্যয়ের খাতগুলো পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা উপকরণ কেনার প্রক্রিয়া আরও দ্রুত করার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

এর আগে বুধবার দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান রিমানতাস সিঙ্কেভিচিয়াস বলেছিলেন, বর্তমান আর্থিক পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে সেনা ডিভিশনটির পূর্ণাঙ্গ উন্নয়ন সম্পন্ন করা সম্ভব নয়।

তার এই মন্তব্যের পর প্রেসিডেন্টের কার্যালয় পুনরায় জানাল, আর্থিক সীমাবদ্ধতা থাকলেও ২০৩০ সালের লক্ষ্য থেকে সরে আসার পরিকল্পনা নেই।

আরও পড়ুন

আইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশ

উল্লেখ্য, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রেক্ষাপটে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে লিথুয়ানিয়া।

সূত্র: আনাদোলু

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: