শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

থাইল্যান্ডের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ৯
থাইল্যান্ডের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ৯

থাইল্যান্ডের মধ্যাঞ্চলের ব্যাংককের উত্তরাঞ্চলের সুপ্তনবুড়ি প্রদেশের মুঅং জেলায় অবস্থিত একটি আতশবাজি কারখানায় বুধবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও কমপক্ষে ২ জন আহত হয়েছেন। খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণে কারখানার ভবন ধসে পড়ে যায়। পুলিশ ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।

উদ্ধারকারী সংস্থার সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর কারখানা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশপাশে ছড়িয়ে আছে পোড়া ধ্বংসাবশেষ। প্রাথমিকভাবে পুলিশ চারজন নিহতের খবর জানালেও পরে হতাহতের সংখ্যা বেড়ে ৯ এ পৌঁছেছে।

স্থানীয় পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, “আমরা এখনো বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধান করছি।”

থাইল্যান্ডে শিল্প কারখানায় নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে। যদিও দেশে কিছু নিরাপত্তা বিধিমালা রয়েছে, তা কঠোরভাবে অনুসরণ করা হয় না বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরও একই প্রদেশের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছিলেন। তবে এবারের বিস্ফোরণের সময় কারখানায় কতজন কর্মী ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।

দুর্ঘটনার পর এলাকার আশপাশ পুলিশ ও সেনাবাহিনী দ্বারা ঘিরে রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র: এএফপি, ব্যাংকক পোস্ট

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: