শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার এ অভিযানের ঘোষণা দেন। প্রায় এক সপ্তাহ ধরে চলা আলোচনা ও হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারির পর ওয়াশিংটন এই বিশেষ অর্থনৈতিক অভিযান ঘোষণা করল।

সোমবার (২৪ আগস্ট) ওয়াশিংটনে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করে স্কট বেসেন্ট বলেন, ‘আমাদের এ অভিযানের লক্ষ্য হলো তেহরানে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন কেটে দেওয়া। যতদিন পর্যন্ত তেহরান সম্পূর্ণ একা না হচ্ছে, ততদিন এ অভিযান চলবে।’

তিনি বলেন, ‘আমরা আর ইরানি হুমকি সামাল দিতে চাই না; এটি শেষ করতে চাই। ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য যে শক্তি প্রয়োজন, তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির রয়েছে।’

বেসেন্ট আরও বলেন, ‘শুধু তেল নয়, ইরানের বিমান চলাচল, জাহাজ চলাচল, প্রযুক্তি, স্বর্ণের খনি, ডিজিটাল সম্পদ—অর্থাৎ তেহরানের প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের অভূতপূর্ব নিষেধাজ্ঞার আওতায় আসবে।’

সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী জানান, ইরানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গত কয়েক দিনে বিশ্বজুড়ে ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর অর্থনৈতিক শ্বাসরোধের নীতি গ্রহণ করেছি।’

সোমবারের ভাষণে বেসেন্ট আরও বলেন, ‘ইরানের তেলকে অর্থে রূপান্তরিত করার বাস্তুতন্ত্রের সঙ্গে যারা জড়িত, তাদের সবার ওপর পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা জারি করা হবে। অপারেশন ইকোনমিক আউটকাস্ট চলমান থাকা অবস্থায় তেহরানের কোনো মিত্রকে ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতার বাইরে কেউ নেই।’

তিনি বলেন, ‘ট্রেজারি মন্ত্রণালয়ের কর্মকর্তারা তেহরানের তেল চোরাচালান ও নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ব্যবহৃত প্রতিটি কেন্দ্র, প্রতিটি সহায়তাকারী এবং প্রতিটি নেটওয়ার্কের মানচিত্র তৈরি করেছেন। আমরা এমন একটি শূন্য-লিকেজ নীতি অনুসরণ করছি, যেখানে ইরানকে তার সক্ষমতা পুনর্গঠনের জন্য একটুও অবকাশ দেওয়া হবে না।’

আরও পড়ুন

ইরানি তেল আমদানির অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় ৪ ভারতীয় কোম্পানি

বেসেন্ট আরও বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে, তারা আমাদের অংশীদারিত্বের সুফল ভোগ করবে। আর যারা পাশে থাকবে না, তারা একটি ক্ষয়িষ্ণু শাসনের পরিণামের অংশীদার হবে।’

উল্লেখ্য, এর প্রায় এক সপ্তাহ আগে, ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, শিগগিরই ইরানের বিরুদ্ধে ‘এযাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: