শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে মন্ত্রিসভায় শপথ নিলেন ৯ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয় ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন ৯ সদস্যের একটি ছোট মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করলো টিভিকে।

রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিজয় তার রাজনৈতিক যাত্রা ও নির্বাচনী সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতাদের মন্ত্রিসভায় জায়গা দেন।

নতুন মন্ত্রিসভায় সবচেয়ে আলোচিত নাম এআইএডিএমকের প্রবীণ নেতা কে এ সেনগোত্তাইয়ান। সাবেক মুখ্যমন্ত্রী এমজিআর ও জয়ললিতার ঘনিষ্ঠ এই নেতা দলীয় হাইকমান্ডের সঙ্গে মতবিরোধের জেরে এআইএডিএমকে থেকে বহিষ্কৃত হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা বিজয়ের কৌশলী রাজনৈতিক সিদ্ধান্তেরই ইঙ্গিত।

মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তরুণ নেতা আধাভ অর্জুনও। দলের হাইকমান্ডের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত এই নেতা টিভিকের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ভিলিভাক্কাম কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।

মাদুরাইয়ের থিরুপারানকুন্দ্রাম কেন্দ্র থেকে জয়ী নির্মল কুমারও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সাবেক বিজেপি নেতা নির্মল কুমার টিভিকেতে যোগ দেওয়ার পর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ মুখে পরিণত হন।

এছাড়া টিভিকের সাধারণ সম্পাদক আনন্দকেও মন্ত্রী করা হয়েছে। টি নগর কেন্দ্র থেকে জয়ী এই নেতা দলের তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালী করতে বড় ভূমিকা রেখেছেন।

মন্ত্রিসভার অন্য সদস্যদের মধ্যে রয়েছেন টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ রাজ মোহন। দন্তচিকিৎসক থেকে রাজনীতিতে আসা ডা. টি কে প্রভুও শপথ নিয়েছেন। কারাইকুডি কেন্দ্র থেকে নির্বাচিত এই চিকিৎসক দীর্ঘদিন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

ভারতীয় রাজস্ব পরিষেবার (আইআরএস) চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া অরুণ রাজও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি তিরুচেঙ্গোড় কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

পি ভেঙ্কটরামানানকেও সরকারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হচ্ছে। তিনি মাইলাপোর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা ইরানের

মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য হয়েছেন কীর্থনা। বিরুধুনগর জেলা থেকে জয়ী এই নেত্রী তামিলনাড়ুর রাজনীতির অন্যতম কনিষ্ঠ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকে সরকার গঠনে সমর্থন দেওয়া কংগ্রেস নেতারা মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা শেষে শপথ গ্রহণ করেছেন। কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএলের সমর্থনে গঠিত এই জোট সরকারকে আগামী ১৩ মে’র মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

ভোরের আকাশ/সু.পা

বিধানসভা নির্বাচন

শেয়ার করুন: