শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধুচন্দ্রিমায় স্বামীকে খুন, মূল অভিযুক্ত স্ত্রী সোনম-ভারতজুড়ে আলোড়ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধুচন্দ্রিমায় স্বামীকে খুন, মূল অভিযুক্ত স্ত্রী সোনম-ভারতজুড়ে আলোড়ন
মধুচন্দ্রিমায় স্বামীকে খুন, মূল অভিযুক্ত স্ত্রী সোনম-ভারতজুড়ে আলোড়ন

ভারতের মেঘালয়ে হানিমুন করতে গিয়ে স্বামীকে খুন করালেন নববিবাহিতা স্ত্রী—এমন চাঞ্চল্যকর ঘটনার তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে পুলিশের হাতে। ১১ মে বিয়ে হয় উত্তরপ্রদেশের বাসিন্দা রাজা রঘুবংশী ও সোনমের। এরপর ২১ মে দম্পতি মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ের চেরাপুঞ্জি ঘুরতে যান। কিন্তু এর মাত্র দুই দিন পর, ২৩ মে থেকে তারা নিখোঁজ হয়ে যান।

শেষপর্যন্ত ২ জুন চেরাপুঞ্জির একটি জলপ্রপাতের কাছ থেকে উদ্ধার করা হয় রাজা রঘুবংশীর মরদেহ। পূর্ব খাসি পাহাড়ের সোহরা এলাকায় একটি গভীর খাদ থেকে উদ্ধার হয় তার দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এটি নিছক দুর্ঘটনা নয়—পরিকল্পিত খুন।

মেঘালয় পুলিশের দাবি, পুরো হত্যাকাণ্ডের ছক কষেছিলেন রাজা রঘুবংশীর স্ত্রী সোনম নিজেই। খুনিদের সঙ্গে যোগাযোগ রেখে পুরো পরিকল্পনায় নেতৃত্ব দেন তিনি। সোনম তাঁর কথিত প্রেমিক রাজ কুশওয়াহার নির্দেশনায় ভাড়াটে খুনিদের ২০ লাখ রুপির বিনিময়ে এই কাজের জন্য রাজি করান।

ঘটনার ১৭ দিন পর উত্তরপ্রদেশের গাজিপুর জেলার নন্দগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন সোনম। ৯ জুন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ এবং ট্রানজিট রিমান্ডের মাধ্যমে মেঘালয়ে আনা হয়। মেঘালয় পুলিশ জানায়, এ মামলায় সোনমসহ মোট পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাদের শিলং আনা হয়।

পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার বিবেক সিয়াম জানান, "অভিযোগপত্র প্রস্তুতের কাজ দ্রুত এগোচ্ছে। ইতিমধ্যে শক্তিশালী তথ্য-প্রমাণ হাতে এসেছে।"

জানা গেছে, সোনমকে জেরা করে খুনের পেছনের গভীর ষড়যন্ত্রের খুঁটিনাটি বের করার চেষ্টা চলছে। পুলিশ পরিকল্পনা করছে, সোনমকে সেই খুনের স্থানেও নিয়ে যাওয়া হবে পুনর্গঠনের জন্য।

তদন্তে উঠে এসেছে, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা শিলংয়ে না গেলেও ফোনে পুরো ঘটনার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী, সোনম তার স্বামীকে নির্জন স্থানে নিয়ে যান, যেখানে তিন ভাড়াটে খুনি রাজাকে নির্মমভাবে হত্যা করে।

ভারতজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা এই হত্যাকাণ্ডে আগামী দিনে আরও নতুন তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এখনো আদালতে বিচারাধীন।

ভোরের আকাশ//হ.র

ভারতীয় নাগরিক

শেয়ার করুন: