ইরাকে খাবারে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

ইরাকে খাবারে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া এবং একজন ফেনীর বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক, মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
দূতাবাস জানিয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে তাঁরা মারা যান।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও কাজ চলছে বলে জানিয়েছে দূতাবাস।
ভোরের আকাশ/আ.র