শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিহারের ট্রেনে আগুন, যাত্রীদের প্রাণে রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকালে বিহারের সাসারাম জংশনে স্টেশনে দাঁড়িয়ে থাকা ভাবুয়া-সাসারাম-পাটনা ফাস্ট প্যাসেঞ্জার (ইন্টারসিটি) ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন ধরে গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে সূত্র জানায়, ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরা থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি বগি সম্পূর্ণ পুড়ে যায়। পাশের আরেকটি কামরাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন লাগার পর প্ল্যাটফর্মজুড়ে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। এতে কিছু সময়ের জন্য স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা বন্ধের ঘোষণা

ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আগুন লাগা বগিটি আলাদা করা হয় এবং দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/সু.পা

ভারতে ট্রেনে অগ্নিকাণ্ড

শেয়ার করুন: