শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের বন্দর আব্বাসে পরপর পাঁচ বিস্ফোরণ, উত্তেজনা তীব্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাসে নতুন করে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে টানা তিন রাত ধরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি ঠেকাতে তারা আরও সামরিক অভিযান চালাবে। এর কিছুক্ষণ পরই ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এর জবাবে ইরানও উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

রাশিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ১০ দেশের নতুন জোট

বন্দর আব্বাস ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর। দেশটির আমদানি-রপ্তানির বড় একটি অংশ এই বন্দর দিয়েই পরিচালিত হয়। ফলে সেখানে যেকোনো নিরাপত্তা পরিস্থিতি আঞ্চলিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজের ওপর অবরোধ আরোপ করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর জবাবে ৭ এপ্রিল ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে পাল্টা অবরোধমূলক ব্যবস্থা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: