শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ১০ দেশের নতুন জোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ১০ দেশের নতুন জোট
রাশিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ১০ দেশের নতুন জোট

ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইউক্রেনসহ ইউরোপের ১০টি দেশ নতুন একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপজুড়ে সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই জোটের মূল লক্ষ্য।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জোট গঠনের ঘোষণা দেওয়া হয়।

জোটে রয়েছে ইউক্রেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, স্পেন ও সুইডেন। ভবিষ্যতে অন্যান্য দেশও এই উদ্যোগে যুক্ত হতে পারবে বলে জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোনের তুলনায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অনেক বেশি কঠিন। তাই ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত অ্যান্টি-ব্যালেস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

জেলেনস্কি জানিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যে ইউক্রেন ও মিত্র দেশগুলো যৌথভাবে কম খরচে উৎপাদনযোগ্য একটি অ্যান্টি-ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে।

এদিকে ইউরোপের এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নতুন জোটকে ‘যুদ্ধবাজ ও বিভ্রান্তদের জোট’ বলে আখ্যা দেন। একইসঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে হামলার জবাব আরও শক্তভাবে দেওয়া হবে।

ইউক্রেনের দাবি, রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিশেষ করে শীত মৌসুমের আগে বিমান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এনএ

ক্ষেপণাস্ত্র পরীক্ষাচীন ও রাশিয়া

শেয়ার করুন: