ইরানের তেল রপ্তানি বন্ধ করা সম্ভব নয়: আলী নিকজাদ

মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তেল রপ্তানি অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি।
ইরানের মাজানদারান প্রদেশে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নিকজাদ এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হরমুজ প্রণালি ও বাব আল-মানদাব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি এবং বৈশ্বিক তেল সরবরাহে আরও বেশি প্রভাব বিস্তারের যে চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
নিকজাদ বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তার ভাষ্য, মার্কিন চাপ ও নিষেধাজ্ঞা থাকলেও ইরান তেল রপ্তানি চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, ইরানের ওপর চাপ প্রয়োগ এবং বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি নৌপথের নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রচেষ্টা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চালিয়েছিল, তাতেও তারা সফল হয়নি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে নিকজাদের বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও মার্কিন চাপের মধ্যেও তেল রপ্তানি অব্যাহত রাখার অবস্থানেই রয়েছে তেহরান। সূত্র: ডন
ভোরের আকাশ/এম