শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া। শনিবার (২৮ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়

এতে বলা হয়, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে গ্যাসোলিন বা পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন। রুশ সরকার এই খবর দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

নোভাক আরও বলেছেন যে, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বৈশ্বিক তেল ও তেলজাত পণ্যের বাজারে সৃষ্ট অস্থিরতার ফলে দামে ব্যাপক ওঠানামা হচ্ছে। একই সাথে, বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি সম্পদের উচ্চ চাহিদা একটি ইতিবাচক দিক হিসেবেও রয়েছে বলে তিনি যোগ করেন।

গত বছর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কয়েকটি অঞ্চলে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছিল।ক্রমবর্ধমান জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে আনতে এবং ঘাটতি মোকাবেলায় রাশিয়া বারবার জ্বালানি রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে বলেও প্রতিবেদন বলছে। 
 
শিল্প সূত্রের মতে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রোল রপ্তানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।

ভোরের আকাশ/এনউব 

পেট্রোল রপ্তানি

শেয়ার করুন: