শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মমতার নিযুক্ত আমলাদের অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিজেপি নতুন সরকার গঠনের আগে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিযুক্ত সকল অবসরপ্রাপ্ত আমলাকে অফিসে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, বুধবার থেকে তারা আর অফিসে আসতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা লোকভবন থেকে এই নির্দেশনা জারি করেছেন এবং প্রতিটি দফতরের সচিবদের মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। বিভিন্ন দফতরে উপদেষ্টা হিসেবে কর্মরত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন।

আরও পড়ুন

দুই বোনের স্বামী বদল চেয়ে হাইকোর্টে আবেদন

এদিকে মঙ্গলবার মুখ্যসচিব সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং কোনও অবস্থাতেই দফতরের বাইরে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় আর্থিক উপদেষ্টাদেরও সক্রিয় ভূমিকা রাখতে এবং নথির তালিকা প্রস্তুতের কথা বলা হয়েছে।

উল্লেখ্য গত সোমবারের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসন জিতে বিজেপি নিরঙ্কুশ জয় পেয়েছে।অন্যদিকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয়ী হয়েছে। আগামী ৯ মে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/আ.র

অফিসে প্রবেশে নিষেধাজ্ঞা

শেয়ার করুন: