শিরোনাম
হিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকাহিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারে জান্তা সরকারের বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আরো ৩২ জন আহত হয়েছে। দেশটির রাখাইন ও কারেন্নি রাজ্যের চার শহরের আবাসিক এলাকা, মাতৃসদন এবং স্কুলে এই হামলায় চালানো হয়। 

সোমবার (২ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’র প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাখাইন রাজ্যের কিয়াকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও এবং কিয়াকফিউ শহরের জনবসতি ও একটি মাতৃসদন হাসপাতালে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে সেখানে ১২ জন প্রাণ হারান। 

আরও পড়ুন

খুলনায় ৪৩ মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু

অন্যদিকে, শনিবার কারেন্নি রাজ্যের পূর্ব লোইকাও শহরের একটি স্কুলে ছুটির দিনে পুষ্টি কর্মসূচির জন্য জড়ো হওয়া শিশুদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যার ফলে ৩ শিশু নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ তীব্র রূপ নিয়েছে। বর্তমানে জান্তা সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গ্রুপের ধারাবাহিক নির্যাতনের শিকার হচ্ছে, যার ফলে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। 

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: