শিরোনাম
হত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশমাদক ও সামাজিক অবক্ষয় রোধে তরুণদের আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতিররাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবাররোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপহত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশমাদক ও সামাজিক অবক্ষয় রোধে তরুণদের আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতিররাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবাররোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়: কবে, কোথায় আঘাত হানবে ‘মুরাসু’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি লঘুচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সম্ভাব্য এই ঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’।

ভারতের প্রস্তাব করা এই নামের অর্থ ‘ঢোল’। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।

আগামী ৩ নভেম্বর সকালে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। আইএমডির তথ্য মতে, আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে।

আরও পড়ুন

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আবারও ঘেরাওয়ের চেষ্টা

পূর্ববর্তী ঝড় ‘অর্ণব’-এর তুলনায় ‘মুরাসু’-এর শক্তি কিছুটা কম হতে পারে। তবে এর প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি এবং ওড়িশার বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: