শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধের অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে ইসরায়েলে যাওয়ার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ফ্রান্স।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্স এ বিষয়ে ‘খুবই অসহযোগী’ আচরণ করেছে। তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমন সময়, যখন একটি উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তাকে হটানোর অভিযান চলছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, এই অস্বীকৃতি দেওয়া হয়েছিল সপ্তাহান্তে। এটি ইরান সংক্রান্ত চলমান সংঘাতের শুরু থেকে ফ্রান্সের প্রথম এ ধরনের পদক্ষেপ।

এর আগে ইরানের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সোমবার (৩০ মার্চ) এ ঘোষণা দেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাদ্রিদে সাংবাদিকদের মার্গারিটা রোবেলস বলেন, আমরা ইরান যুদ্ধসংক্রান্ত কোনো কার্যক্রমে সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে অভিযানে যাওয়ার সময় মার্কিন সামরিক বিমানগুলোকে এখন ন্যাটো সদস্য দেশ স্পেনকে এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানা গেছে।

স্পেনের অর্থমন্ত্রী কার্লস কুয়েরপো বলেন, এটি সেই নীতিরই অংশ, যার মাধ্যমে স্পেন সরকার এমন একটি যুদ্ধে অংশ নিতে বা সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এ যুদ্ধ একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হয়েছে।

ভোরের আকাশ/এনএস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফ্রান্স

শেয়ার করুন: