শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরীতে আগুন, দুই সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধের উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডে দুই মার্কিন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।

এক মার্কিন কর্মকর্তার মতে, প্রাথমিক আগুন নেভানো সম্ভব হলেও ক্রু সদস্যরা এখনও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের কাজ করছেন।

ইউএসএনআই নিউজ জানতে পেরেছে, নেভাল সি সিস্টেমস কমান্ডের 'ফরোয়ার্ড ডিপ্লয়েড রিজিওনাল মেইনটেন্যান্স সেন্টার' বহরটিকে বৈদ্যুতিক সহায়তার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একটি বিবৃতিতে বলা হয়েছে, ১২ মার্চ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে একটি অগ্নিকাণ্ড ঘটে, যার সূত্রপাত হয়েছিল জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে। আগুনের কারণ যুদ্ধ-সম্পর্কিত ছিল না এবং এটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন রুমের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে। আহত দুই নৌসেনা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন; তাদের আঘাত প্রাণঘাতী নয় এবং তাদের অবস্থা স্থিতিশীল।

একজন শিপ স্পটারের (জাহাজ পর্যবেক্ষক) তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ফোর্ড সৌদি আরবের আল ওয়াজ উপকূলে লোহিত সাগরের উত্তরাঞ্চলে অবস্থান করছিল। ফোর্ড এবং এর তিনটি এসকর্ট বা সহায়ক জাহাজ—ইউএসএস মাহান (ডিডিজি-৭২), ইউএসএস বেইনব্রিজ (ডিডিজি-৯৬) এবং ইউএসএস উইনস্টন এস. চার্চিল (ডিডিজি-৮১)—গত সপ্তাহে সুয়েজ খাল অতিক্রম করেছিল।

ভোরের আকাশ/নি
 

আগুনআহতমার্কিন রণতরী

শেয়ার করুন: