শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘সময় ফুরিয়ে আসছে’ দ্রুত সিদ্ধান্ত নিতে ট্রাম্পের কঠোর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘সময় ফুরিয়ে আসছে’ দ্রুত সিদ্ধান্ত নিতে ট্রাম্পের কঠোর বার্তা
‘সময় ফুরিয়ে আসছে’ দ্রুত সিদ্ধান্ত নিতে ট্রাম্পের কঠোর বার্তা

ইরানকে উদ্দেশ করে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত পদক্ষেপ না নিলে দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “তাদের এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নাহলে কিছুই অবশিষ্ট থাকবে না।” একই পোস্টে তিনি সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের এই মন্তব্য আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, সংঘাত নিরসনে তেহরান সম্প্রতি যে প্রস্তাব দিয়েছিল, তার জবাবে যুক্তরাষ্ট্র নমনীয় অবস্থান নেয়নি। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির দাবি, ওয়াশিংটনের অনমনীয় অবস্থানের কারণে কূটনৈতিক আলোচনায় অচলাবস্থা তৈরি হতে পারে।

এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির প্রাক্কালে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি সমঝোতায় না আসে, তবে “পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।” সাম্প্রতিক মন্তব্যেও তার সেই কঠোর অবস্থানেরই প্রতিফলন দেখা গেছে।

আরও পড়ুন

হামে বিপর্যস্ত মেক্সিকো, করোনার চেয়েও দ্রুত সংক্রমণ

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প তেহরানের দাবিগুলোকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই দাবি করেছেন, তাদের প্রস্তাব ছিল দায়িত্বশীল ও সমঝোতামূলক। তার ভাষ্য, উত্তেজনা কমাতে তেহরান কূটনৈতিক পথেই এগোতে চায়।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: