শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে ২০০ কোটি ডলার ঋণ পাচ্ছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্থিক সংকটে জর্জরিত আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার (২ বিলিয়ন ডলার) ঋণ দিচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। ‘গ্যারান্টি-ব্যাকড ফিন্যান্সিং’ নামের একটি বিশেষ আর্থিক পরিকল্পনা বা প্যাকেজের আওতায় এই ঋণ প্রদান করা হচ্ছে।

এই ব্যবস্থায়, কোনো ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে কিস্তির অর্থ পরিশোধে ব্যর্থ হলে, অন্য কোনো গ্যারান্টি প্রদানকারী প্রতিষ্ঠান তার পক্ষে ওই অর্থ পরিশোধ করে। এটিকেই গ্যারান্টি-ব্যাকড ফিন্যান্সিং বলা হয়।

গত মঙ্গলবার আর্জেন্টিনা সরকারের জন্য এই ঋণ অনুমোদন করে বিশ্বব্যাংক। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (IBRD) এবং মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA)—এই দুটি প্রতিষ্ঠানের গ্যারান্টির ভিত্তিতে ঋণটি প্রদান করা হচ্ছে।

ঋণটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৬ বছর। পাশাপাশি ৩ বছরের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করা সম্ভব না হলে আর্জেন্টিনা অতিরিক্ত আরও ৩ বছর সময় পাবে।

আরও পড়ুন

ভিয়েতনামে জবাইয়ের উদ্দেশ্যে চুরি যাওয়া ৪০০ বিড়াল উদ্ধার

প্রসঙ্গত, ডলারের মজুত কমে যাওয়ায় করোনা মহামারির পর থেকেই আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতি ১০০ শতাংশের ঘর অতিক্রম করে। ফলে খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় একাধিক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। তবে এখনো আর্জেন্টিনার অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

আর্জেন্টিনা

শেয়ার করুন: