শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা, শিশুসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা, শিশুসহ নিহত ৩০
মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা, শিশুসহ নিহত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে টাউনশিপের একটি গ্রাম্য স্কুল ও মঠ প্রাঙ্গণে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক সপ্তাহ পর এই হামলা চালানো হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও মঠ প্রাঙ্গণে হামলা চালানো হয়। সেখানে তখন একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। যৌথ বিবৃতিতে এ দাবি করেছে এনইউজি ও বিরোধী শক্তির সঙ্গে জোটবদ্ধ বিদ্রোহী স্থানীয় কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন মাগওয়ে ফেডারেল ইউনিট সরকার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন লাট ও স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিমান ও গোলন্দাজ হামলায় নারী, শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

স্থানীয় ওই প্রত্যক্ষদর্শী বলেন, বোমা হামলার সময় এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা কেবল মাঝেমধ্যে গ্রামটির ভেতর দিয়ে যাতায়াত করতেন।

টেলিগ্রামের সামরিকপন্থি চ্যানেলগুলো দাবি করেছে, বিদ্রোহী বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। তবে শনিবার (২৮ নভেম্বর) বিকেল পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

রয়টার্স মন্তব্য জানতে চাইলেও সামরিক-সমর্থিত মিয়ানমার সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: