শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হরমুজ অবরোধে আমেরিকার সঙ্গে যোগ দেবে না যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানকে কাবু করতে হরমুজ অবরোধের পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১২ এপ্রিল) হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের সব বন্দরে অবরোধ জারির কথা জানায় মার্কিন সামরিক বাহিনী।

তবে ট্রাম্পের এই অবরোধে যুক্তরাজ্য যোগ দেবে না বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে বিবিসি। তবে যুক্তরাজ্যের মাইনসুইপার জাহাজ এবং ড্রোন প্রতিরোধ সক্ষমতা মধ্যপ্রাচ্যে যথারীতি কার্যক্রম চালিয়ে যাবে।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, ‘আমরা নৌ-চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালিতে অবাধ চলাচল বজায় রাখতে সমর্থন দিচ্ছি। বৈশ্বিক অর্থনীতি এবং দেশের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে এটি জরুরি।’

এদিকে হরমুজ অবরোধের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, এই প্রণালি অবরোধে অন্যান্য দেশও যুক্ত হবে, তবে কোন দেশগুলো অংশ নেবে তা তিনি উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, ন্যাটো প্রণালিটি ‘পরিষ্কার করতে’ সহায়তার প্রস্তাব দিয়েছে। অল্প সময়ের মধ্যেই এটি আবার ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। যুক্তরাষ্ট্র মাইনসুইপার মোতায়েন করবে। ন্যাটোর সদস্য হিসেবে যুক্তরাজ্যও একই পদক্ষেপ নেবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বারবার এই সংঘাতে তার দেশের সরাসরি সামরিক সম্পৃক্ততা নাকচ করেছেন।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: