শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খামেনির শেষ বিদায়ে নাজাফে জনসমুদ্র, দাফন বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে পৌঁছেছে। সেখানে ইমাম আলী (রা.)-এর মাজার প্রাঙ্গণে আয়োজিত শোকর‌্যালি ও জানাজায় লাখো মানুষের সমাগম হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্ব ইরানের মাশহাদে অষ্টম শিয়া ইমাম রেজা (রা.)-এর মাজারে তাকে দাফন করা হবে।

বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

ইরাকি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাক ছাড়াও আশপাশের বিভিন্ন দেশ থেকে আসা অনুসারীরা শোকর‌্যালিতে অংশ নেন। ভোর থেকেই হাজারো মানুষ নাজাফে জড়ো হতে শুরু করেন। পরে মরদেহ ইমাম আলী (রা.)-এর মাজারে পৌঁছালে লাখো মানুষ কফিন কাঁধে নিয়ে শোকমিছিলে অংশ নেন।

সরকারি সময়সূচি অনুযায়ী, বুধবার বিকেলে মরদেহ কারবালায় নেওয়া হবে। এরপর বৃহস্পতিবার মাশহাদে শেষ জানাজা শেষে অষ্টম শিয়া ইমাম রেজা (রা.)-এর মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন

মার্কিন ৮৫ সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

দাফন কার্যক্রম উপলক্ষে ইরাক সরকার বুধবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।

এর আগে তেহরান, কোম ও অন্যান্য শহরে আয়োজিত শোকানুষ্ঠান ও জানাজায়ও লাখো মানুষ অংশ নেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/এনএ

খামেনি, ইরান, স্পিকার

শেয়ার করুন: