শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলে নিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলে নিলো ভারত
পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলে নিলো ভারত

পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত। স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করার জন্য ন্যূনতম দর বেঁধে দেওয়া এবং সরাসরি নিষেধাজ্ঞাসহ প্রায় পাঁচ মাসের রপ্তানি নিষেধাজ্ঞার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয় গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে। ভারত বলছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেঁয়াজ রপ্তানিতে দেশটিতে প্রায় ১০ মাস ধরে যে শুল্ক বসছে, তার শুরু ২০২৩ সালের ডিসেম্বরে। ওই সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। সেই সময়ের ঘোষণা অনুযায়ী, ৮ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সপ্তাহ খানেক আগেই পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। এর মধ্যে বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়তে থাকলে রপ্তানি বন্ধ থাকায় সে সুবিধা নিতে পারছিলেন না দেশটির কৃষকরা। এ নিয়ে তখন আন্দোলনে নামেন তারা।

জানা যায়, ৪০ শতাংশ শুল্ক কার্যকর ছিল সেপ্টেম্বর পর্যন্ত। মহারাষ্ট্রের বিধানসভার ভোট সামনে রেখে ১৩ সেপ্টেম্বর রপ্তানি শুল্ক নামানো হয় ২০ শতাংশে, ১ এপ্রিল থেকে সেটাও আর থাকছে না।

ভোরের আকাশ/এসএইচ

ভারত, রপ্তানি শুল্ক, ভারতীয় পেঁয়াজ

শেয়ার করুন: