শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২২, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রামনগর থেকে উধমপুরগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। উধমপুরের কাছাকাছি একটি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনো অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানানো হয়েছে।

এ ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ভোরের আকাশ/সু.পা

জম্মু-কাশ্মীরে নিহত

শেয়ার করুন: