শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন। গত বৃহস্পতিবার ৯০ বছর বয়সে টোকিওতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

সোমবার (২৩ অক্টোবর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এই খবর নিশ্চিত করেছে।

১৯৩৬ সালের ১৬ জুলাই গুন্মা প্রিফেকচারের তাকাসাকিতে জন্ম নেওয়া ফুকুদা প্রথমে তেল কোম্পানিতে কাজ করেন। পরে বাবার রাজনৈতিক সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর বাবা তাকেও ফুকুদাও জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা সাতবার জয়ী হন তিনি। পরে চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে শিনজো আবে পদত্যাগ করলে ৭১ বছর বয়সে ফুকুদা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বাবার মতোই একই বয়সে। জাপানের ইতিহাসে বাবা-ছেলে দুজনেই প্রধানমন্ত্রী হওয়ার এটিই একমাত্র উদাহরণ। প্রধানমন্ত্রী থাকাকালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি।

আরও পড়ুন

ফ্রান্সে বিক্ষোভ প্রশমনে ‘কঠোর পদক্ষেপের’ ঘোষণা মাখোঁর

চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সফর বিনিময় হয় এবং পূর্ব চীন সাগরে গ্যাস ক্ষেত্র যৌথ উন্নয়নের চুক্তিও স্বাক্ষরিত হয়। ২০০৮ সালে জি-৮ সম্মেলনের সভাপতিত্ব করে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেই বছরের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন এবং ২০১২ সালে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, ফুকুদার অভিজ্ঞতা ও বিচক্ষণতার কারণেই অনেক কঠিন সমস্যার সমাধান সম্ভব হয়েছিল। দেশের মানুষ ও আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সম্মান বাড়াতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: