শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের খোঁজে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। বিশ্বজুড়ে এই অস্থিরতা বিনিয়োগকারীদেরকে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঠেলে দিচ্ছে। তবে ডলারের পুনরুদ্ধার মূল্যবান ধাতুটির দাম বাড়তে বাধা দিচ্ছে।

রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্পট স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৪ শতাংশ বেড়ে ৫,১৫৩.১১ ডলারে দাঁড়িয়েছে (০৬৩৮ জিএমটি)। এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৫ শতাংশ বেড়ে ৫,১৬১.৩০ ডলারে লেনদেন হয়েছে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র বিশ্লেষক কাইল রোডা বলেন, এই সংকট দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম সমর্থন করছে। তবে যুদ্ধের অনিশ্চয়তা থাকার কারণে দাম আরও ওঠা-নামা করবে যতক্ষণ না শীর্ষ উত্তেজনার চিহ্ন দেখা যায়।

ডলারের পুনরুদ্ধার অন্যান্য মুদ্রার কাছে স্বর্ণ আরও ব্যয়বহুল করে তুলেছে। এ বছর স্বর্ণ প্রায় ২০% বৃদ্ধি পেয়েছে এবং ধারাবাহিক রেকর্ড তৈরি করেছে। যা বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই

 

 

স্বর্ণের দামকাইল রোডা

শেয়ার করুন: