শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে ইসরায়েলের বিপুল পরিমাণ আর্থিক ব্যয়ের একটি প্রাথমিক হিসাব প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ১০০ কোটি ডলারের বেশি (১১ বিলিয়ন ডলার) খরচ হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এই যুদ্ধের মোট বাজেট খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (১১.৫২ বিলিয়ন ডলার), যার মধ্যে ২২ বিলিয়ন শেকেলই ব্যয় হয়েছে সরাসরি প্রতিরক্ষা খাতে। বিশাল অংকের এই ব্যয়ের বোঝা মেটাতে ইতোমধ্যে ২০২৬ সালের বাজেটে এই অর্থ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

যুদ্ধের তীব্রতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির কারণে ইসরায়েলি অর্থনীতিতে যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান তারই ইঙ্গিত দিচ্ছে।

যুদ্ধকালীন অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, অর্থ মন্ত্রণালয়ের কার্যকর কর্মতৎপরতা এবং দেশের অর্থনীতির দায়িত্বশীল ব্যবস্থাপনাই এই বিশাল অপারেশনাল সফলতার পেছনে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। ফ্রন্টে যে বিশাল সাফল্য অর্জিত হয়েছে এবং ইরানের বিরুদ্ধে আমাদের যে অভূতপূর্ব অর্জন, তাতে অর্থ মন্ত্রণালয়ের কর্মীরা পূর্ণ অংশীদার। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/নি

ইরান যুদ্ধইসরায়েল

শেয়ার করুন: