শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় নিহত হুথি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় নিহত হুথি  প্রধানমন্ত্রী
ইসরায়েলি হামলায় নিহত হুথি প্রধানমন্ত্রী

ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণাঞ্চল হাদাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আনসারুল্লাহ আন্দোলনের (হুথি) প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র। এ তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম মেহের নিউজ।

সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওই হামলায় আল-রাহাভি ছাড়াও তার কয়েকজন সহযোগী ও অন্তত চারজন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে। উল্লেখ্য, গত বছরের ১০ আগস্ট আনসারুল্লাহ আল-রাহাভিকে তাদের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সূত্র মতে, শিগগিরই তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে এ নিয়ে ভিন্ন তথ্যও পাওয়া গেছে। আনসারুল্লাহর এক কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েলি হামলার লক্ষ্য আল-রাহাভি নন, বরং এটি সামরিক কমান্ড কাঠামোর ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সানায় বিমান হামলার কথা নিশ্চিত করলেও তাদের লক্ষ্যবস্তু নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হুথি-নেতৃত্বাধীন সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কমান্ডাররা ছিল প্রধান লক্ষ্য। তবে আনসারুল্লাহর মুখপাত্র নসর আল-দীন আমের বলেন, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানকে টার্গেট করার তথ্য সঠিক নয়।

বিশ্লেষকদের মতে, এ ঘটনায় ইয়েমেন ও মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

ইসরায়েলি হামলাপ্রধানমন্ত্রী

শেয়ার করুন: