শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে আবারও করোনার হানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে আবারও করোনার হানা
ভারতে আবারও করোনার হানা

ভারতজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটির কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে দ্রুতগতিতে মাথাচাড়া দিচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ।

গত ১৯ মে পর্যন্ত যে সংখ্যাটা ছিল ২৫৭ জন, তা নয় দিনে নতুন করে ৭৫২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।  ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাতে বুধবার (২৮ মে) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত কয়েকদিনে এক হাজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে ভারতের বিভিন্ন রাজ্যে।

এর মধ্যে নতুন সংক্রমণের ধাক্কায় সবচেয়ে বেশি ভুগছে কেরালা। সেখানে ৪৩০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২০৯ জন।

এছাড়াও দিল্লিতে ১০৪ জন, গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের বেশিরভাগেরই শরীরে বাসা বেঁধেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১। সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে করোনায় বেশকিছু মৃত্যুও দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

এ পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

ভোরের আকাশ/এসএইচ

ভারতকরোনা

শেয়ার করুন: